1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

বোচাগঞ্জ থানার ওসির অপসারণের দাবিতে মানববন্ধন ।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০২ বার ভিউ

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ও,সি) জাহিদ হাসানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সোমবার ১৬ জুন সকাল ১১টায় বোচাগঞ্জ শহরের চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত বক্তাগণ বলেন
বোচাগঞ্জ থানার ও,সি জাহিদ বেশ কিছুদিন ধরে দায়িত্বে থাকলেও তিনি জনগণের প্রতি সদাচরণ না করে দুর্ব্যবহার, হয়রানি এবং পক্ষপাতদুষ্ট আচরণ করে আসছেন। তার কার্যকলাপে সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আস্থাহীন হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র বলছে গত ৯ জুন সেতাবগঞ্জ মিন স্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্ট চলা অবস্থায় তথাকথিত সমন্বয়ক ফয়সাল ও তার সহযোগীরা শিশির (২২) নামক এক ছেলেকে পূর্ব সূত্র তার জের ধরে ব্যাপক মারপিট করে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। শিশির বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেলে রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। সে সময় খেলার মাঠে অনেক মানুষের উপস্থিতি থাকলেও সমন্বয়ক ফয়সাল এবং তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে শিশিরকে রক্ষায় কেউ সেদিন এগিয়ে আসার সাহস পাইনি। এ বিষয়ে শিশিরের পিতা আসাদুল সংশ্লিষ্ট থানায় সমন্বয়ক ফয়সালকে প্রধান আসামি করে মামলা করতে গেলে ও,সি জাহিদ মামলা নিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন ফয়সাল কে বাদ দিয়ে মামলা করেন, আহতর বাবা এতে আপত্তি জানান। পরবর্তীতে বাধ্য হয়ে সমন্বয়ক ফয়সালকে বাদ রেখে ৮ জনের নাম উল্লেখ করে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা নাম্বার নং ০৪, তারিখঃ ০৯/০৬/২০২৫ ইং, মামলার বাদীঃ আসাদুল।মামলা রুজু হওয়ার পর থেকে আসামিদের আটক করার জন্য বিভিন্ন মহল থেকে সংশ্লিষ্ট পুলিশকে চাপ প্রয়োগ করা হলেও তাতে কোন কাজে আসে না। এদিকে বাদী জানায় আসামীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে পুলিশ আসামিদের ধরছে না। অপরদিকে পুলিশ বলছে আসামিরা পলাতক। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ রয়েছে অদৃশ্য কারণে পুলিশ নিষ্ক্রিয় এবং পক্ষপাত মূলক আচরণ করছে। এ অবস্থা চলতে থাকলে এলাকায় বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষের ধারণা ও,সি জাহিদের সাথে স্থানীয় সন্ত্রাসী বাহিনী এবং সমন্বয়ক ফয়সালের গোপন আঁতাত রয়েছে।
ইতিপূর্বে এলাকায় মোটরসাইকেল চুরি,ছিনতাই, চাঁদাবাজি,গাড়ি ভাঙচুর,মারপিট সহ অনেক বেআইনি ঘটনা সংঘটিত হয়েছে, এর কোনোটিতেই পুলিশের ভূমিকা দৃশ্যমান ছিল না। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ধীরে ধীরে এলাকার মানুষ বর্তমান ও,সি জাহিদ ও স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি ভিশন ক্ষুব্ধ। ও,সি’র অপসারণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
মানববন্ধন শেষে বোচাগঞ্জ থানার মূল ফটকে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ থানার মেইন গেট বন্ধ করে দেয়। এলাকার মানুষ অবিলম্বে দুর্নীতিবাজ ও,সি জাহিদের অপসারণ এবং চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে মানুষের চলাচল স্বাভাবিক এবং নির্বিঘ্ন করার জোর দাবি জানায়। মানববন্ধন অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিল।
এ নিয়ে লোকাল প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য না পাওয়া গেলেও জেলা পুলিশ সুপার সূত্রে জানা যায় অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com