1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

যশোরে একসঙ্গে তিন শিশু নিখোঁজ, পরিবারে উদ্বেগ

  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭৯ বার ভিউ

হাফিজুর রহমান,যশোর প্রতিনিধি,

যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রাম থেকে একসঙ্গে তিন মেয়ে শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ জুন) আসরের নামাজের পর তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে জানিয়েছে তাদের পরিবার।
নিখোঁজ তিন শিশুর মধ্যে রয়েছে জাহাঙ্গীরপুর গ্রামের ব্যবসায়ী বাদল হোসেনের মেয়ে ফারিয়া (১৩),মালয়েশিয়া প্রবাসী ইসমাইল হোসেনের মেয়ে ফায়জা (১১) এবং বেলেমাঠ এলাকার মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে তাবাসসুম (৯)। তাবাসসুম বর্তমানে তার নানার বাড়ি জাহাঙ্গীরপুরে বেড়াতে এসেছিল।
তারা জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি স্থানীয় কওমী মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন স্বজনরা।
ফারিয়ার পিতা বাদল হোসেন বলেন, “বিকেলে তারা বের হয়। ভেবেছিলাম ফিরবে, কিন্তু রাত পেরিয়ে গেলেও আসেনি।” এরপর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,”আমরা খোঁজ নিচ্ছি।”
এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিন শিশুর দ্রুত সন্ধান ও নিরাপদে ফিরে আসার দাবি জানিয়েছে এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com