1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

বেনাপোলে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা না হত্যাকাণ্ড দুই ধরনের দাবি

  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭১ বার ভিউ

হাফিজুর রহমান,যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোলে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জুন) রাতের কোনো একসময় বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, স্বামী প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে নিহতদের পরিবার বলছে,এটি হত্যাকাণ্ড।
নিহত স্বামীর নাম মনিরুজ্জামান (৫২), তিনি রঘুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রীর নাম রেহেনা খাতুন (৪৫)।স্থানীয়রা জানান,অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতেও পারিবারিক দ্বন্দ্বের জেরে মনিরুজ্জামান তার স্ত্রীকে গলাচেপে হত্যা করেন বলে দাবি পুলিশের। পরে তিনি বাড়ির উঠানের একটি আমড়াগাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
তবে নিহতদের সন্তানরা দাবি করছেন, তাদের বাবা-মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন,খবর পেয়ে পুলিশ মনিরুজ্জামানের ঝুলন্ত মরদেহ বাড়ির উঠান থেকে এবং তার স্ত্রী রেহেনা খাতুনের মরদেহ বাড়ির উত্তর পাশের একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার করে। বিষয়টি তদন্তাধীন। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড—এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com