1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বোরহানউদ্দিন তেতুলিয়া নদীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন” ভাঙছে চরের কৃষি জমি” আতঙ্কে হাজারো কৃষক পরিবার” নিরব ভুমিকায় কোস্ট গার্ড কুষ্টিয়ায় হজরত আলী শাহ (রহ.) মাজার পরিচালনায় ২১ সদস্যের নতুন কমিটি গঠন কুষ্টিয়ায় চোর সিন্ডিকেট এর মাসুদ রানা সহ আটক ৪ এবং দুটি অটো রিক্সা উদ্ধার লালমোহনে জমিজমা বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় লালমোহন থানা পুলিশের তড়িৎ অভিযান: মূল আসামিসহ ০৪ জন গ্রেফতার। আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামরি।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৩০ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

হারুন ফকির সহ আহত ৪, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট, এলাকায় আতঙ্ক
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া ও ভাদালিয়া পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হান্নান ও জিন্না মেম্বারের নেতৃত্বাধীন স্থানীয় ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ক্যান্ডিডেট খাদিমুল মন্ডল এর অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে।
এই ঘটনায় হারুন ফকিরসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
সংঘর্ষকারীরা হারুন ফকির ও বাচ্চু নামের আরও একজন সাধারণ মানুষের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের পর থেকে হান্নান ও জিন্না মেম্বারের অনুসারীরা হারুন ফকিরের বাড়িতে হামলা চালায়।
তাদের হামলায় হারুন ফকির গুরুতর আহত হন। এরপর একই দলের অন্যান্য সদস্যরা ভাদালিয়া পাড়ার মুজাম ও তুজাম নামের দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
আহতদের মধ্যে হারুন ফকির, মুজাম ও তুজামকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।এদের মধ্যে একজনকে রাজশাহীতে রের্ফাড করা হয়েছে।
অভিযোগ উঠেছে, হান্নান ও জিন্না মেম্বারের সঙ্গে অন্য সহযোগী শহিদ, মুরাদ হোসেন ও জিয়া মিস্ত্রি এই সংঘর্ষে নেতৃত্ব দিয়েছেন।
স্থানীয়রা আরও অভিযোগ করেন যে, এই প্রভাবশালী গোষ্ঠী সামাজিক আধিপত্য বিস্তার করার জন্য চাপ সৃষ্টি করছে।
এই সংঘর্ষের ঘটনায় বরিয়া ও ভাদালিয়া পাড়ার সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এলাকার পরিস্থিতি থমথমে এবং যেকোনো সময় নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com