1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

কু‌ষ্টিয়া সদর উপজেলার মধুপুরে যুবক কে গু‌লি করে হত্যা, শটগান ও গুলি উদ্ধার।

  • আপডেটের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৮৯ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলার মধুপুর এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে কু‌ষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম টুটুল হোসেন (৪০)। তিনি মধুপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশেই মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পাশ থেকে একটি শটগান, কয়েক রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন চলছে এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

নিহত টুটুল দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালু করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার পেছনে কোনো বিরোধ না অপরাধচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com