1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

ঘোড়াঘাটে জনসাধারণ ও সেনাবাহিনীর ফলপ্রসু আলোচনা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৯২ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ টি কলোনীর ৩ হাজার পরিবারের ১৩.৭৫ একর জমি নিয়ে জনসাধারণ ও সেনাবাহিনীর সংস্থা মিলিটারি ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিস(এমএফআরও) রয়েছে মুখোমুখি অবস্থানে। এ নিয়ে দুপক্ষ আলাপ আলোচনা অব্যাহত রয়েছে। আলাচনা ফলপ্রসু হয়েছে বলে সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

দীর্ঘদিন থেকে উপজেলার ৫টি কলোনির প্রায় ৩ হাজার পরিবার ১৩.৭৫ একর জমি নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে আসছে। এ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ৫ কলোনী বাসীর প্রতিনিধিদের সাথে দ্বিতীয় বারের মতো আলাপ-আলোচনা করা হয়।

বুধবার (৪ জুন) বেলা ১২ টায় ঘোড়াঘাট (ওসমানপুর) সেনা ক্যাম্পে আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ৫টি কলোনী বাসীর পক্ষে একটি প্রতিনিধি দল এক আলোচনায় বসেন।

আলোচনা শেষে কলোনী বাসীর প্রতিনিধি ও আমার দেশ এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক উপজেলা পরিষদ চত্বরে গ্রামবাসির সামনে আলাপ- আলোচনার বিষয় বস্তু সংক্ষিপ্ত ভাবে তুলে ধরে তিনি বলেন,বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের কর্ণেল রুবাইয়াত সহ কর্মকর্তাদের সাথে এক ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করেন যে, তাদের পক্ষ থেকে কোনো পরিবারকে উচ্ছেদ এবং জনসাধারণ কোন রকম ভয় ও ভীতসন্ত্রস্ত অবস্থায় থাকে এরকম কার্যক্রম পরিচালনা করা হবে না। এছাড়া বিরোধীয় বিষয়গুলো আদালতের মাধ্যমে সমাধানের আশ্বাস প্রদান করা হয়। এ সময় ব্যারিস্টার সানি আব্দুল হক কলোনীবাসী সহ স্বার্থসংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করে বিষয়টি মোকাবেলা করার আহবান জানান।

আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল রুবাইয়াত, ওসমানপুর সেনা ক্যাম্পের মেজর নাজমুল হক, ব্যারিস্টার সানি আব্দুল হক, এ্যাডভোকেট এ.বি.এম শফিকুর রহমান, আফসারাবাদ কলোনীর বাসিন্দা সহকারী অধ্যাপক জালাল উদ্দীন,খোদাদাতপুর কলোনীর বাসিন্দা আব্দুল আজিজ, রাকিব হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com