1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বোরহানউদ্দিন তেতুলিয়া নদীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন” ভাঙছে চরের কৃষি জমি” আতঙ্কে হাজারো কৃষক পরিবার” নিরব ভুমিকায় কোস্ট গার্ড কুষ্টিয়ায় হজরত আলী শাহ (রহ.) মাজার পরিচালনায় ২১ সদস্যের নতুন কমিটি গঠন কুষ্টিয়ায় চোর সিন্ডিকেট এর মাসুদ রানা সহ আটক ৪ এবং দুটি অটো রিক্সা উদ্ধার লালমোহনে জমিজমা বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় লালমোহন থানা পুলিশের তড়িৎ অভিযান: মূল আসামিসহ ০৪ জন গ্রেফতার। আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতি আজ ইতিহাস হয়ে বেঁচে আছে, গুরুত্ব পাচ্ছে না রেল কর্তৃপক্ষের কাছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৮২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

বাংলাদেশের রেল ইতিহাসের সূচনালগ্নে স্থাপিত কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জগতি রেল স্টেশন আজ প্রায় পরিত্যক্ত। একসময় যেখান দিয়ে রেল যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়েছিল, সেই স্টেশনটি আজ দখলে পড়েছে অবহেলা, অযত্ন ও ঐতিহ্য বিস্মৃতির।

দুইতলা বিশিষ্ট এই পুরনো স্টেশন ভবনটির ছাদ ও দেয়ালজুড়ে ছড়িয়ে পড়েছে আগাছা। ভবনের ফাটলে ফুঁড়ে উঠেছে গাছগাছালি। এমনকি, একসময় বাস্পচালিত ট্রেনের পানি সরবরাহের জন্য নির্মিত বিশাল পানির ট্যাংকটিতেও এখন জন্ম নিয়েছে বিশাল এক বটগাছ।

স্টেশনটির বুক চিরে প্রতিদিনই ছুটে চলে একাধিক ট্রেন। কিন্তু, দুঃখজনক হলেও সত্যি—এই স্টেশনে নেই কোনো ট্রেনের যাত্রাবিরতি। নেই কোনো নিরাপত্তাকর্মী, নেই কোনো যাত্রী, নেই কোনো কার্যক্রম। ফলে পুরো এলাকা এখন প্রায় চারণভূমিতে পরিণত হয়েছে।

রেলওয়ের ইতিহাস-ঐতিহ্যের ধারক এই জগতি রেল স্টেশনটি একসময় ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। কিন্তু আজ তা শুধুই একটি স্মৃতিচিহ্ন, যা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে।

জনসাধারণ এবং স্থানীয় ইতিহাস সচেতন মহলের দাবি, জগতি স্টেশনকে সংরক্ষণ করা হোক ঐতিহ্যবাহী রেল হেরিটেজ হিসেবে। এটি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা সম্ভব, যাতে নতুন প্রজন্ম জানতে পারে বাংলাদেশের রেল যোগাযোগের শুরুর গল্প।

যত তাড়াতাড়ি রেল কর্তৃপক্ষ এবং সংস্কৃতি মন্ত্রণালয় এই গুরুত্বপূর্ণ স্থাপনাটির সংরক্ষণে উদ্যোগ নেবে, ততই রক্ষা পাবে একটি জাতির ঐতিহাসিক সম্পদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com