1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
লালমোহনে জমিজমা বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় লালমোহন থানা পুলিশের তড়িৎ অভিযান: মূল আসামিসহ ০৪ জন গ্রেফতার। আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ। চর আইচায় জমি দখলের অভিযোগ: বৈধ মালিক শিরাজুল মেম্বার, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল: গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নীরবতা কেন? কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়াটার থেকে অজ্ঞাত মহিলার রহস্যজনক অর্ধগলিত লাশ উদ্ধার!
সংবাদ শিরোনাম:

মাইনী নদীর স্রোতে তলিয়ে যাওয়া তরিৎ চাকমার মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭৪ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হওয়া তরিৎ চাকমার (৫৫) নিথর দেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজের এক দিন পর। শনিবার সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার নদীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তরিৎ চাকমা দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের কেতুচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা। তিনি মৃত নন্দলাল চাকমার ছেলে।

পুলিশ ও প্রশাসনের সূত্র বলছে, শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে আটটার দিকে মাইনী নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে প্রবল স্রোতে পড়ে যান তরিৎ চাকমা। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

প্রথমে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু হলেও, প্রশিক্ষিত ডুবুরি না থাকায় অভিযান জটিল হয়ে পড়ে। অবশেষে শনিবার (৩১ মে) সকালে রাঙামাটি থেকে আসা ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি ডুবুরি দল তল্লাশি অভিযানে নামে। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া দেড় ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নোয়াপাড়া সংলগ্ন নদীর গভীরে মিলল তরিৎ চাকমার মরদেহ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় সুরতহাল তৈরি করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেন, ‘টানা পাহাড়ি বৃষ্টির ফলে নদীতে সৃষ্ট প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা নিরবিচারে অভিযান গেছি। নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও সহায়তা করা হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com