1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
লালমোহনে জমিজমা বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় লালমোহন থানা পুলিশের তড়িৎ অভিযান: মূল আসামিসহ ০৪ জন গ্রেফতার। আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ। চর আইচায় জমি দখলের অভিযোগ: বৈধ মালিক শিরাজুল মেম্বার, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল: গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নীরবতা কেন? কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়াটার থেকে অজ্ঞাত মহিলার রহস্যজনক অর্ধগলিত লাশ উদ্ধার!
সংবাদ শিরোনাম:

ঢাকা থেকে গ্রেপ্তার কুষ্টিয়ার আ.লীগের তিন নেতা কারাগারে

  • আপডেটের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩০ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

ঢাকা থেকে গ্রেপ্তারের পর কুষ্টিয়ার আওয়ামী লীগের তিন নেতাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (১৮ মে) দুপুরে তাঁদের কুষ্টিয়া আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এই নির্দেশ দেন।

গ্রেপ্তার হওয়া নেতারা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুক (৪৭), কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু (৫৫) এবং কুষ্টিয়া পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)।

গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে গতকাল শনিবার রাতে তাঁদের আটক করা হয়। পরে রাতেই তাঁদের কুষ্টিয়া মডেল থানায় নিয়ে আসা হয়। থানায় এনে পৃথক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

হত্যা মামলায় গ্রেপ্তার রেজাউল, বিস্ফোরক মামলায় ওমর ও সুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার প্রেক্ষিতে গত বছরের ১৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মীর রেজাউল ইসলাম বাবু। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই খাইরুজ্জামান জানান, রেজাউলের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। শুনানির পর আদালত রিমান্ড বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

অন্যদিকে, চলতি বছরের ১৮ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপির কর্মী ইমন আলী নামের এক ব্যক্তি একটি নাশকতা মামলা দায়ের করেন। সেই মামলায় সন্দেহভাজন হিসেবে ওমর ফারুক ও আশরাফুজ্জামান সুজনকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁদেরকেও আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, “দুপুর সাড়ে ৩টার দিকে তাঁদের তিনজনকেই আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com