1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ :
লালমোহনে জমিজমা বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় লালমোহন থানা পুলিশের তড়িৎ অভিযান: মূল আসামিসহ ০৪ জন গ্রেফতার। আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ। চর আইচায় জমি দখলের অভিযোগ: বৈধ মালিক শিরাজুল মেম্বার, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল: গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নীরবতা কেন? কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়াটার থেকে অজ্ঞাত মহিলার রহস্যজনক অর্ধগলিত লাশ উদ্ধার!
সংবাদ শিরোনাম:

আমি এক মধ্যবিত্ত ঘরের সন্তান

  • আপডেটের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২২৭ বার ভিউ

মোঃ ইকরাম

মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বাস্তবতার বেড়াজালে ঘুরপাক খায়। তারা চাইলেই হাসতে পারে না, কাঁদতে পারে না। তাদের কে হাসতে হয় চিন্তা করে, কাঁদতেও হয় চিন্তা করে। বুকের ভেতর কান্না আর অনুভুতির পাহাড় বয়ে বেড়াতে হয়।
পরিবারে একমাত্র উপার্জনক্ষম সন্তানটিকে মা-বাবা, স্ত্রী, বোনের মুখে হাসি ফুটানোর জন্য নিজের সাধ আহ্লাদকে দিতে হয় জলাঞ্জলী।
সমাজের এক বিরাট অংশ জুড়ে আছে মধ্যবিত্ত শ্রেণী। শহরে জীবনের চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক প্রত্যাশার চাপ – এই সবকিছু মিলিয়ে তৈরি হয় মধ্যবিত্ত ছেলেদের জীবনে এক অদ্ভুত সংকট।সুন্দর চেহারা দিয়ে মধ্যবিত্ত ছেলেরা তাদের অভাব দূর করতে পারে না। সুন্দর ক্যারিয়ার লাগে, তাদের অভাব গুছাতে।বাস্তবে জীবনে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের জীবন খুবই কষ্টের, এ জীবনের পুরোটাই সংগ্রামের।একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবন অনেকগুলো মানুষের হয়ে সংগ্রাম করে! তবুও তাঁরা জীবনবিমুখ হয় না।মধ্যবিত্ত ছেলেদের চোখের চাহনিতে কত স্বপ্ন, কত আশা নীরব কষ্টের সাথে ঝরে যায়।সমাজের প্রত্যাশা ভালো চাকরি, বিয়ে, সন্তান – এই সবকিছুতেই সফলতা দেখাতে হয় মধ্যবিত্ত ছেলেদের।মধ্যবিত্ত পরিবারের ছেলেদের, প্রেম ভালোবাসা, চাহিদা, স্বপ্ন, বন্ধু, বান্ধব থাকতে নেই।পিতামাতার স্বপ্ন পূরণের চাপে মধ্যবিত্ত ছেলেরা তাদের স্বপ্নকে কবর দিতে শিখে যায়।মধ্যবিত্ত ছেলেদের কষ্ট শিখাতে নেই। কারণ কষ্টের মধ্যেই তাদের বেড়ে উঠা।অন্যদের সাথে তাল মিলিয়ে চলার, বিলাসবহুল জীবনযাপনের প্রবণতা মধ্যবিত্ত ছেলেদের থাকে না।উচ্চশিক্ষার স্বপ্ন, বাস্তবতায় ট্রেনের টিকিট কেনার হিসাব নিয়ে চলতে হয় মধ্যবিত্ত ছেলেদের।মধ্যবিত্ত পরিবারের ছেলেরা অভিনয়ে পারদর্শী। মধ্যবিত্ত ছেলেরা জানে কিভাবে বুকে কষ্ট নিয়ে হাসতে হয়।একদিন সব ঠিক হয়ে যাবে বলে, কত স্বপ্ন মুখ থুবড়ে পড়ে থাকে মধ্যবিত্ত ছেলেদের।
সবশেষে আলহামদুলিল্লাহ বালো আছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com