1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের নেতার হামলায় নিহত মাসুদের পরিবারকে বিএনপির অনুদান

  • আপডেটের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার ভিউ

মেহেদী হাসান হৃদয়,,

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নে সন্ত্রাসী হামলায় নিহত ব্যবসায়ী মাসুদের (৩৫) পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা পৌঁছে দেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলমের প্রতিনিধি চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।

বুধবার দুপুর ১টার দিকে নিহত মাসুদের গ্রামের বাড়িতে গিয়ে তার মায়ের হাতে নগদ এই অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু, বিএনপি নেতা সামসুদ্দিন কাওয়াস, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

এ সময় মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, “গত ৪ এপ্রিল চাঁদা দাবির জেরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নামধারী সাধারণ সম্পাদক আল-আমিন ও তার সহযোগীরা মাসুদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রধান আসামিসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

নিহতের পরিবার জানায়, ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রধান আসামি আল-আমিন পলাতক রয়েছেন। যদিও দুলারহাট থানা পুলিশ ৯ জন আসামিকে গ্রেফতার করেছে, তবে মাসুদ হত্যাকাণ্ডের মূল হোতাকে এখনো ধরতে পারেনি।

পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ এবং এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com