1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ। চর আইচায় জমি দখলের অভিযোগ: বৈধ মালিক শিরাজুল মেম্বার, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল: গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নীরবতা কেন? কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়াটার থেকে অজ্ঞাত মহিলার রহস্যজনক অর্ধগলিত লাশ উদ্ধার! মহা ধুমধামে পালিত হলো শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সংবাদ শিরোনাম:

চরফ্যাশনে প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২১ বার ভিউ

মেহেদী হাসান হৃদয়,,

ভোলার চরফ্যাশন প্রেস ক্লাবের উদ্যোগে এক অনন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ আসর প্রেসক্লাব সভাপতি নাসিউর রহমান শিপু ফরাজীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ্ মাতব্বর এবং জামায়াতে ইসলাম উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মীর শরীফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তরীকুল ইসলাম, গণঅধিকার উপজেলা শাখার সভাপতি এমটিআই মাসুদ চৌধুরী, এডভোকেট এনামুল হক রায়হানসহ গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব সম্পাদক শহীদুল ইসলাম দুলাল। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা ওলামা দলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম আসলামী।

উপস্থিত অতিথিরা এই মহতী উদ্যোগের জন্য প্রেস ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে অংশগ্রহণের আশা ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com