1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ
সংবাদ শিরোনাম:

খাগড়াছড়ির দীঘিনালায় দুইটি ইট ভাটা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৬০ বার ভিউ

মো. নাছির উদ্দীন
দীঘিনালা, খাগড়াছড়ি
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় উপজেলার মেরুং ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মধ্যে বোয়ালখালী এলাকার মেসার্স ফোর বিএম ও মেসার্স কেবিএম নামের দুইটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।

উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ইউএনও মোঃ মামুনুর রশীদ।

অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদালতের রীট পিটিশন ও আদেশক্রমে উপজেলার সবকয়টি ইট ভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট ভাটা গুলোতে পর্যাপ্ত পানি দিয়ে আগুন নিভিয়ে অকার্যকর করে দেওয়া হয়েছে।’

আদালতের পরবর্তী ভিন্ন কোন আদেশ না হওয়া পর্যন্ত ইট ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ থাকবে বলে জানিয়ে ইউএনও মোঃ মামুনুর রশীদ বলেন, ‘লুকোচুরি করে ইট ভাটার কার্যক্রম পরিচালনার কোন প্রকার চেষ্ঠা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগসহ দীঘিনালা থানা পুলিশের কঠোর নজরদারি থাকবে৷’

এ সময় দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমদ, ঝুম নিয়ন্ত্রণ বিভাগের (মেরুং রেঞ্জ) সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মকর্তা পংকজ বড়ুয়া উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com