1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩
সংবাদ শিরোনাম:

চরফ্যাশন কেন্দ্রীয় খাস মহল মসজিদের পবিত্রতা রক্ষায় সচেতনতার আহ্বান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০৮ বার ভিউ

রাজিব হাসান রাজু,,,

ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় খাস মহল মসজিদে পবিত্র মাহে রমজানের ১০ম দিনে নামাজ শেষে কিছু নারী দর্শনার্থীর অপ্রয়োজনীয় ঘোরাফেরার কারণে মুসল্লিদের মধ্যে বিরক্তি সৃষ্টি হয়েছে।

আজ আছরের নামাজ শেষ হওয়ার পরপরই দেখা যায়, মসজিদের সামনে নারী পর্যটকদের ভিড় বাড়তে থাকে। নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার সময় অনেকেই বিষয়টিকে মসজিদের পবিত্রতা নষ্ট হওয়ার শামিল বলে মন্তব্য করেন।

স্থানীয় এক মুসল্লি বলেন, “মসজিদ ইবাদতের স্থান, এখানে অপ্রয়োজনীয় ঘোরাফেরা বা পর্যটনমূলক কার্যক্রম ইসলামি আদর্শের সঙ্গে মানানসই নয়। নারীদের উচিত এই পবিত্র স্থান ও নামাজরত মুসল্লিদের প্রতি সম্মান দেখানো।”

আরেকজন মুসল্লি বলেন, “নারীরা যদি নামাজ আদায়ের জন্য আসেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু শুধুমাত্র মসজিদ দেখতে এসে সামনে ঘোরাফেরা করাটা ইসলামি শালীনতার পরিপন্থী।”

এ নিয়ে মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলেও এখনও প্রশাসন বা মসজিদ কমিটির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকেই মনে করছেন, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হলে কিছু বিধিনিষেধ আরোপ করা জরুরি।

ধর্মীয় স্থানের সম্মান ও শালীনতা বজায় রাখা সবার দায়িত্ব—এমনটাই মনে করছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com