
মোঃ পিন্টু হোসেন
স্টাফ রিপোর্টর কুষ্টিয়া থেকে
বাংলাদেশের অন্যতম আলোচিত ও বৃহত্তম এলাকা হিসেবে পরিচিত দৌলতদিয়া নিষিদ্ধ পল্লী। সমাজের নানান প্রান্ত থেকে বিভিন্ন উদ্দেশ্যে মানুষ এখানে যাতায়াত করলেও,সম্প্রতি সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যের অবতারণা হয়েছে। নিত্যদিনের কাজের অংশ হিসেবে বা বিভিন্ন জায়গায় টাকা কালেকশন,অনুদান সংগ্রহের উদ্দেশ্যে দুই কিশোরের দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীর ভেতরে প্রবেশের একটি দৃশ্য ক্যামেরায় ধারণ করা হয়েছে।
সাধারণত জনবহুল ও ভিন্ন পরিবেশের এই এলাকায় কিশোর বয়সি দুই ছেলেকে টুপি ও পাঞ্জাবি পরিহিত অবস্থায় এদিক-সেদিক যাতায়াত করতে দেখে স্থানীয়দের মাঝেও তৈরি হয় কৌতূহল। তাদের এই আকস্মিক প্রবেশ এবং কালেকশন সংগ্রহের পুরো বিষয়টি ক্যামেরায় ধারণ করা হয়,যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply