1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
মৌলভীবাজারে ৯৯ বছরের লিজের জমি দখল, ডিসির আদেশ ১ বছরেও বাস্তবায়ন হয়নি – ৯০ দিনের RS সংশোধন ফাইল গায়েবের অভিযোগ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের ‘জগৎশ্রী সম্মান’ পেল কলকাতার স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি। কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা ইমরান হোসেন ইউনুস কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো.এনামুল মালিথা জন প্রত্যাশা,উন্নয়ন ও জনসেবার প্রত্যাশাকে ঘিরে সম্ভাব্য প্রার্থীকে নিয়ে স্থানীয় রাজনীতিতে আগ্রহ কুষ্টিয়ার জুগিয়া বালুমহাল নিয়ে হাইকোর্টে রিট,শুনানি ২৮ অক্টোবর মেয়াদোত্তীর্ণ কার্যাদেশ নবায়ন ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগস্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন শুনানির অপেক্ষায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমোহনে মোহন জিউ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন বোচাগঞ্জে মহা নবমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সার্বিক খোঁজখবর নিল সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। মিরপুর-পোড়াদহ সড়কে গাছ ফেলে ডাকাতি কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, Ipu চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহনে স্পিকারকে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ শিরোনাম:

মৌলভীবাজারে ৯৯ বছরের লিজের জমি দখল, ডিসির আদেশ ১ বছরেও বাস্তবায়ন হয়নি – ৯০ দিনের RS সংশোধন ফাইল গায়েবের অভিযোগ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪ বার ভিউ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার আদর্শ গ্রামে সরকারের দেওয়া ৯৯ বছরের লিজকৃত ৭০ শতক খাস জমি জোরপূর্বক দখল ও RS রেকর্ডে করণিক ভুলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো: সজব খাঁন মুকিদ (পিতা মৃত সদর খাঁন) অভিযোগ করেছেন, তার পৈত্রিক লিজের জমি (খতিয়ান নং-১, দাগ নং-৩৩,১২) প্রতিবেশী সাত্তানুর মিয়া ও আনিস মিয়া দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন।

ভুক্তভোগীর দাবি, তিনি ১০.০৮.২০২৫ তারিখে জেলা প্রশাসক বরাবর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এ অভিযোগ করলে জেলা প্রশাসক ১৭.০৮.২০২৫ তারিখে স্মারক নং-১৯৩১ মূলে UNO ও AC Land কে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। কিন্তু এক বছরের বেশি সময় পার হলেও সেই নির্দেশ বাস্তবায়ন হয়নি।

অপরদিকে, RS খতিয়ান ভুলবশত ১নং খাস খতিয়ানে চলে যাওয়ায় তিনি ২২-০৭-২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর RS হালনাগাদের আবেদন করেন। State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৩ ধারা ও প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর বিধি ২৩(৩) অনুযায়ী এই করণিক ভুল ৯০ দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) এর মাধ্যমে সংশোধন হওয়ার কথা।

কিন্তু ভূমি মন্ত্রণালয়ে অভিযোগের পর AC Land এর তদন্ত রিপোর্ট (স্মারক নং-০৩, তারিখ ০১/০১/২০২৬) এ স্বীকার করা হয় যে “বিবাদীরা বাড়িতে প্রবেশে বাধা প্রদান করেন এবং RS সংশোধন প্রয়োজন”। অথচ বিবাদীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগীর আরও অভিযোগ, তহসিলদার কর্তৃক স্মারক নং-১৪৩, তারিখ ২৩.০৮.২০২৬ মূলে সংশোধনী ফাইল উপজেলা ভূমি অফিসে পাঠানো হলেও ফাইলটি গায়েব করে রাখা হয়েছে। এছাড়া AC Land ও জেলা লিগ্যাল এইড অফিসের শুনানিতে বিবাদীরা ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকেন।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার, সিলেট বরাবর লিখিত আবেদন করা হয়েছে বলে জানান ভুক্তভোগী। তিনি সরকারের পক্ষে জেলা প্রশাসক স্বাক্ষরিত RS হালনাগাদ আদেশ এবং ভূমি অপরাধ আইনে দখল উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com