
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদে এক নারীকে দীর্ঘদিন ধরে অশালীন প্রস্তাব,হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদে কর্মরত,মোঃ দিদারুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন, ভুক্তভোগী নারী।
ভুক্তভোগী নারী মোছাঃ পারভিন আক্তার (৪২), ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসাবে কর্মরত রয়েছেন।
গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে দেওয়া অভিযোগপত্রে ঐ নারী উল্লেখ করেন,অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সাল থেকে বিভিন্ন সময়ে তাঁকে,নানাভাবে অশালীন প্রস্তাব দিয়ে আসছেন। তাঁর দাবি,এসব প্রস্তাবে রাজি না হওয়ায়,মোঃ দিদারুল ইসলাম,গ্রাম পুলিশ মোছাঃ পারভিন আক্তার কে,বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এমনকি তার সম্মানহানি করারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী মোছাঃ পারভিন আক্তারের ভাষ্য অনুযায়ী,বিষয়টি নিয়ে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির স্থায়ী সমাধান হয়নি।
বরং অভিযুক্তের আচরণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
এ কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি।
অভিযোগে আরও বলা হয়,গত ১৪ অক্টোবর দুপুর আনুমানিক ২ টার দিকে কুষ্টিয়া মডেল থানার অন্তর্গত বটতৈল ইউনিয়ন পরিষদ এলাকায় মোঃ দিদারুল ইসলাম, গ্রাম পুলিশ,মোছাঃ পারভীন আক্তার কে পুনরায় অশালীন প্রস্তাব দেন,এবং হয়রানি করেন,বলে তিনি দাবি করেছেন।
এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা,সামাজিক মর্যাদা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন,৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ,মোছাঃ পারভীন আক্তার।
আরো অভিযোগ উঠেছে,মোঃ দিদারুল ইসলাম,ইউনিয়ন পরিষদের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সচিব কে,হুমকিও ভয় ভীতি প্রদর্শন করছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি,মোঃ দিদারুল ইসলাম,এর বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ বা তদন্তের অগ্রগতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply