
ভোলা প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা জেলা সদর থানাধীন ০২ নং পূর্ব ইলিশা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজেপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং পূজা উদযাপনে যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাহসী কলমসৈনিক ও দক্ষিণের অপরাধ সংবাদ-এর সিনিয়র গণমাধ্যমকর্মী মোহাম্মদ আবুল কাশেমসহ বিজেপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করা হবে। তাঁরা আরও বলেন, পূজা উদযাপনে যেকোনো ধরনের প্রয়োজনে তাঁরা সাধ্যমতো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
❤ ধর্মীয় সম্প্রীতি অটুট থাকুক, আনন্দে মুখরিত হোক সবার জীবন। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
Leave a Reply