
কুষ্টিয়া প্রতিনিধি :-
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার।
কুষ্টিয়া সদর উপজেলার বংশী তলায় দুটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও ১৬ রাউন্ড শর্টগানের গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দূর্বাচরা গ্রামের মো.রাহাদ আলীর ছেলে মো.আব্দুল্লাহ (২৮)।
ডিবি পুলিশ জানায়,অস্ত্র ও গুলিসহ কয়েকজন ব্যক্তি বংশীতলা এলাকায় অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে দুটি পিস্তল,দুই রাউন্ড পিস্তলের গুলি ও ১৬ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আরিফ ও আব্দুল্লাহকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে,অবৈধ অস্ত্র উদ্ধারে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply