1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নোটিশ :
গণমাধ্যম কি এখন হামলার প্রধান টার্গেট? তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন তালুকদার গ্রেফতার। ৯৯ বছরের লিজের জমি দখল অভিযোগ, তহসিলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপি নাসের রহমান ও ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির হস্তক্ষেপ চান ভুক্তভোগী কুষ্টিয়া সদর ৩ আসনের সাবেক এমপি ও যুগ্মসাধারণ সম্পাদক হানিফ সহ আ.লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন কলাপাড়ায় মসজিদের ৩ লাখ টাকা ছাড়ে ৩০ হাজার পার্সেন্টেজ দাবির অভিযোগ শিক্ষক দিবসে আলহাজ্ব জামাল উদ্দিন চকেটকে ফুলেল শুভেচ্ছা বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের বোচাগঞ্জে বিশ্বশিক্ষক দিবস পালন। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বোচাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ।
সংবাদ শিরোনাম:

৯৯ বছরের লিজের জমি দখল অভিযোগ, তহসিলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপি নাসের রহমান ও ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির হস্তক্ষেপ চান ভুক্তভোগী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১০ বার ভিউ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার সদরের আদর্শ গ্রামে ৯৯ বছরের লিজকৃত ৭০ শতক খাস জমি জোরপূর্বক দখল ও পাকা স্থাপনা নির্মাণ এবং রেকর্ড হালনাগাদের ফাইল আটকে রাখার ঘটনায় এবার সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমান এর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মোঃ সজ্ঞব খান মুকিদ।

এর আগে এ ঘটনায় গত ৫ অক্টোবর ২০২৬ _নিত্য সংবাদ সহ_ বিভিন্ন পত্রিকায় “মৌলভীবাজারে ৯৯ বছরের লিজের জমি দখলের অভিযোগ, ডিসির হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

ভুক্তভোগীর অভিযোগ, তার পিতা মৃত সদর খানের নামে ৪৮/৯১ ও ৪৩/৯০-৯১ নং বন্দোবস্ত মূলে জে.এল-৯৫, দাগ-১০৯৫ এ ৭০ শতক জমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয়। আরএস রেকর্ডে ভুলবশত ১নং খাস খতিয়ানে চলে গেলে গত ২৭ জুলাই জেলা প্রশাসকের কাছে হালনাগাদের আবেদন করেন।

কিন্তু সহকারী কমিশনার (ভূমি) ০১/০১/২০২৬ তারিখের প্রতিবেদনে বাধা প্রদানের সত্যতা পেয়েও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এ বিবাদী পক্ষকে কোন নির্দেশনা দেন নাই।শুধু রেকর্ড হালনাগাদের পরামর্শ দেন। এই সুযোগে আদর্শ গ্রামের সাত্তানুর মিয়া ও বিননিগ্রামের আনিস মিয়া জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেন।

বর্তমানে জমা রেকর্ড হালনাগাদের ফাইলও সংশ্লিষ্ট শমসেরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আটকে রেখেছেন বলে অভিযোগ। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এ অবস্থায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব এম. নাসের রহমান এর সরাসরি হস্তক্ষেপ, জড়িত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, জমা রেকর্ড হালনাগাদ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির দখল বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com