1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
ঝিনাইদহ শৈলকুপা লাঠির ঝনঝন শব্দে ফিরল গ্রামবাংলার হারানো দিন কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের বিশেষ অভিযান নারী সাংবাদিকদের হেয় করা বন্ধ করুন—সাংবাদিকতা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়! নারী সাংবাদিকদের হেয় করা বন্ধ করুন—সাংবাদিকতা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়! পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী পটিয়ায় হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত। বোদায় করতোয়া নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নবীন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ হলে বিপন্ন হবে গণমাধ্যমের ভবিষ্যৎ। কুষ্টিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠান দৌলতপুর থেকে ভার্চুয়ালি যুক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ জন আটক,মোবাইল কোর্টে কারাদণ্ড

  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার ভিউ

কুষ্টিয়া প্রতিনিধি :-
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার।

কুষ্টিয়া দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার
দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডিসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খ সার্কেল,কুষ্টিয়ার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—দৌলতপুর উপজেলার খলিশাকুন্ড গ্রামের মৃত আব্দুল বাসিদের ছেলে মোশারফ হোসেন (৫০),একই গ্রামের আজিরুদ্দিনের ছেলে মো. জিনারুল ইসলাম (৫২) এবং শেরপুর গ্রামের মৃত সামাদ মালিথার ছেলে মো.পাঞ্জু (৪৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা দুই ব্যক্তির কাছ থেকে ৫০ গ্রাম করে পাওয়া যায়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহম্মেদ ও উপরিদর্শক মো.ইকবাল হোসেনের প্রসিকিউশনের ভিত্তিতে দৌলতপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোশারফ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, মো. জিনারুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. পাঞ্জুকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে,মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com