1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ করলেন এমপি পিনাক চৌধুরী যথাযথ মর্যাদায় কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: প্রবীণদের স্থায়ী ঠিকানা ও চিকিৎসা সেবার অঙ্গীকার। কুষ্টিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের কঠোর প্রস্তুতি মণ্ডপে সিসি ক্যামেরা,স্বেচ্ছাসেবক ও পালাক্রমে পাহারা গুজব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেই কি দুর্নীতির বিচার হয়ে যায়? নাকি আসল প্রশ্নটা হলো—এই অনিয়মের পেছনে আর কারা আছে? পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ লাখ টাকা উদ্ধার : আটক ১ ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতব্বর পরিবারের সদস্যদের অভিযোগ: জমি বিরোধের জেরে হয়রানি ও মামলা দেওয়ার পাঁয়তারা তিন শতাধিক পরিবারকে বিনামুল্য ঔষধ দিল দীঘিনালা জোন কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ ডিবি পরিচয়ে তজুমদ্দিনের সাবেক ভাইস চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ।
সংবাদ শিরোনাম:

যথাযথ মর্যাদায় কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: প্রবীণদের স্থায়ী ঠিকানা ও চিকিৎসা সেবার অঙ্গীকার।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার ভিউ

মোঃ হারুনুর রশীদ চৌধুরী
স্টাফ রিপোর্টার,
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ

‘দীর্ঘায়ু যুগ, দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থার পুনর্বিবেচনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে কুষ্টিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে প্রবীণ নাগরিকদের মূল্য ও মর্যাদার প্রতি শ্রদ্ধা জানানো এবং বয়সের সমতার প্রত্যাশা পূরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী দল ও সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি আহ্বায়ক কমিটি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি জনাব নজরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক জনাব পারভেজ মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুস সাত্তার এবং সমাজকল্যাণ সম্পাদক জনাব তোহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনাব খলিলুর রহমান মজনু, নিলুফা আক্তার ও মোহাম্মদ শফিকুর রহমান সহ সংগঠনের সম্মানিত সকল সদস্যবৃন্দ। বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার প্রবীণদের কল্যাণে সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের প্রবীণরা যেন জীবনের শেষ দিনগুলোতে একাকীত্বে না ভোগেন, সে বিষয়ে সমাজকে সচেতন হতে হবে। প্রবীণদের জন্য একটি স্থায়ী ঠিকানা, সুচিকিৎসা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক সুব্যবস্থা করব।”
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসান প্রবীণদের স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “স্থানীয়ভাবে যারা সামর্থ্যবান ও ধনী ব্যক্তি রয়েছেন, প্রবীণদের জন্য একটি স্থায়ী ঠিকানার ব্যবস্থা করতে তারা যেন দানের হাত প্রসারিত করেন। সরকারিভাবে এ ধরণের মানবকল্যাণমূলক উদ্যোগে সব ধরণের প্রশাসনিক ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।” এ সময় তিনি সমাজ গঠনে প্রবীণদের অভিজ্ঞতার আলোকপাত করে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত অন্যান্য প্রবীণ বক্তারা তাঁদের দৈনন্দিন নানা সংকট ও প্রাসঙ্গিক দাবি-দাওয়া তুলে ধরেন এবং সেগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা প্রবীণদের অধিকার সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com