1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
নোটিশ :
কুমারখালীতে পদ্মায় বালুভর্তি গাড়ি উল্টে শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন দীঘিনালায় আকস্মিক বন্যা, পানিবন্দি প্রায় ৫০০ পরিবার খাগড়াছড়িতে হঠাৎ মেঘ বিস্ফোরণে সৃষ্ট বৃষ্টির কারণে বন্যা বেনাপোলে স্বজনদের অপেক্ষা কলকাতায় আগুনে মৃত্যু: মরদেহের জন্য গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ দীঘিনালায় নিশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৩ মাসের কারাদণ্ড কুয়াকাটায় ২০ ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্যারালাইজড মন্টু মোল্লার পাশে এডুব্রিজ ফাউন্ডেশন বাংলাদেশ দর্শনার আকন্দবাড়ীয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত
সংবাদ শিরোনাম:

বেনাপোলে স্বজনদের অপেক্ষা কলকাতায় আগুনে মৃত্যু: মরদেহের জন্য

  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪ বার ভিউ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার চারজন ও সাভারের একজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

শুক্রবার সন্ধায় পর থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফেরদৌস হোসেন খান বলেন, “কখন তাদের মরদেহ দেশে আসবে, তা এখনও আমাদেরকে জানানো হয়নি।”

এ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন- কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা শিম্মিন (৩৫), তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর মো. আকরাম আলী (৬৪) এবং সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আদম আলীর ছেলে আহম্মেদ বাবু (৩৭)।

মরদেহ সংগ্রহের জন্য শুক্রবার বিকাল থেকেই বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় অবস্থান করছেন আহম্মেদ বাবুর স্বজনরা।

মরদেহ নিতে আসা আহম্মেদ বাবুর মেজো ভাই মনির হোসেন বলেন, সোমবার রাতে ব্যবসায়িক কাজে কলকাতা যান আহম্মেদ বাবু। সেখান থেকে পরিবারের সঙ্গেও কথা হয়। কিন্তু কলকাতার হোটেলে ভয়াবহ আগুন লাগার পর আর বাবুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বুধবার দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে মোবাইলে ফোন দিয়ে তার নিহতের খবর জানানো হয়। পরবর্তীতে ভারতীয় হাইকমিশন থেকে নিহতের ছবি পাঠালে পরিবারের পক্ষ থেকে বাবুকে শনাক্ত করা হয়।

মনির হোসেন বলেন, “রাত সাড়ে ৮টার দিকে কলকাতায় যারা মরদেহ গ্রহণ করবেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, আনুষ্ঠানিকতা শেষ হলেই তারা মরদেহ গ্রহণ করবেন এবং পরে রওনা দেবেন।”আজ শনিবার বিকেল চারটার মধ্যে মরদেহ বাংলাদেশের পাঠানো হতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com