
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫ গ্রাম গাঁজা, নগদ ৩ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট ২৬) দুপুর ১২:৪৫ ঘটিকায় দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভৈরফা মুখ এলাকায় সোনাদী চাকমার চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উজ্জল বড়ুয়া (৪৫), পিতা মৃত পুষ্প বড়ুয়া, মাতা রমা বড়ুয়া, পূর্ব থানাপাড়া, ৪ নম্বর ওয়ার্ড এবং মো. জসিম (২৫), পিতা আব্দুল করিম, মাতা জোছনা বেগম, সুধীর মেম্বারপাড়া, ৮ নম্বর ওয়ার্ড। তারা দুজনই দীঘিনালা উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, দীঘিনালা থানার এসআই (নিঃ) প্রাণতোষ বণিক ও এসআই (নিঃ) আলা উদ্দিন বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ভৈরফা মুখ এলাকায় স্থানীয় লোকজন মাদকসহ দুই ব্যক্তিকে আটক করে রেখেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
পুলিশের দাবি, তল্লাশি করে উজ্জল বড়ুয়ার কাছ থেকে ৩০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, ৪৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে মো. জসিমের কাছ থেকে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৫ গ্রাম এবং গাঁজার ওজন ৪৫ গ্রাম।
এ ঘটনায় দীঘিনালা থানার এসআই (নিঃ) প্রাণতোষ বণিক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। দীঘিনালা থানার মামলা নম্বর-০১, তারিখ ১১ আগস্ট ২০২৬। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ও ১৯(ক) ধারায় রুজু করা হয়েছে।
মামলার তদন্তভার এসআই (নিঃ) মো. নাজমুল হাসান মোল্লার ওপর অর্পণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply