1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ
সংবাদ শিরোনাম:

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার ভিউ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ওই এলাকার এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে গত ২৬ জুলাই দুপুরে স্থানীয় একটি নির্জন বাগানে নিয়ে পাঁচজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার মো. কামালের ছেলে রাহাত (১৭), মো. সালের ছেলে জিসান (১৬) এবং মো. কাশেমের ছেলে ইমন।

মামলার বাদী, ভুক্তভোগী ছাত্রীর ভাই জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার বোন স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় ঘটনার দিন স্কুল থেকে ফেরার পথে গুরুত্বপূর্ণ কথা আছে বলে ফুসলিয়ে তাকে একটি বাগানে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। বিষয়টি পরিবারকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক ব্যক্তি জানান, একপর্যায়ে ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানতে পেরে থানায় মামলা করে।

বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com