1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার কুষ্টিয়া পৌরসভায় নতুন ভাবনার আলোচনায় কাজল মাজমাদার। কুষ্টিয়া কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে বাধা:বিএনপি নেতাসহ ৯ জনের নামে মামলা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, ভোলায় ভূমি অফিসে অনিয়মের আখড়া, টাকার বিনিময়ে রেকর্ড মালিক বাদ দিয়ে অন্যের নামে দাখিলা সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের কাচিয়া ইউনিয়নে নির্বাচনী আমেজ, প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী সংস্থার উদ্যোগে ২ হাজার ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাসে শৈলকুপায় ভ্যানচালকের আকস্মিক মৃত্যু ক্যানসারে আক্রান্ত সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শহীদ জাহিদের মা
সংবাদ শিরোনাম:

ভোলায় ভূমি অফিসে অনিয়মের আখড়া, টাকার বিনিময়ে রেকর্ড মালিক বাদ দিয়ে অন্যের নামে দাখিলা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩ বার ভিউ

🔹ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ও অনিয়মের মাধ্যমে সেবা দেওয়ার অভিযোগ।

সেবাগ্রহীতারা জানান, নির্ধারিত সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থ না দিলে নানা অজুহাতে হয়রানি করা হয়। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন কাচিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বজলুর রহমান।

স্থানীয় একাধিক ভুক্তভোগীর অভিযোগ, কয়েক মাস আগে বজলুর রহমানকে অন্যত্র বদলি করা হলেও পরবর্তীতে তিনি আবার একই কর্মস্থলে ফিরে আসেন। এরপর থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে ঘুষ দেওয়া যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তারা।
জানা যায়, কাচিয়া ইউনিয়ন ভূমি অফিসের অধীনে মোট সাতটি মৌজা রয়েছে। এর মধ্যে কাচিয়া ইউনিয়নের চারটি এবং টবগী ইউনিয়নের তিনটি মৌজা অন্তর্ভুক্ত। অভিযোগ রয়েছে, এসব এলাকার ভূমি সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন পেতে ১০ হাজার টাকারও বেশি এবং জমাখারিজ (নামজারি) বা নতুন খতিয়ান খুলতে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়।

অভিযোগকারীদের দাবি, চাহিদা অনুযায়ী অর্থ প্রদান না করলে সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং নানা অজুহাতে কাজ বিলম্বিত করা হয়।

এছাড়া অভিযোগ রয়েছে, সেবাগ্রহীতাদের কাছ থেকে খাজনা বাবদ যে পরিমাণ অর্থ নেওয়া হয়, সরকারি রশিদে তার চেয়ে অনেক কম টাকা উল্লেখ করা হয়। এতে সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, টবগী ইউনিয়নের দালালপুর মৌজার বিএস ১৯৪৫ নম্বর খতিয়ানে ষোল আনা অংশের রেকর্ডভুক্ত মালিক মিলন মিয়া চৌধুরী। তবে অভিযোগ অনুযায়ী, ওই খতিয়ানের অনলাইন ভূমি উন্নয়ন করের দাখিলা বা খাজনা রশিদ নাজিমউদ্দীন চৌধুরীর নামে ইস্যু করা হয়েছে। সংশ্লিষ্ট দাখিলায় ভূমির শ্রেণি হিসেবে চারটি দাগে নাল ৫৯ শতাংশ এবং একটি দাগে বাড়ি ৫ শতাংশ, মোট ৬৪ শতাংশ ভূমির বিপরীতে মাত্র ১০/= টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ দেখানো হয়েছে।

ভূমি সংশ্লিষ্টদের দাবি, রেকর্ডভুক্ত মালিক ব্যতীত অন্য ব্যক্তির নামে ভূমি উন্নয়ন করের দাখিলা প্রদান আইন ও বিধিমালার পরিপন্থী এবং এ ধরনের কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তার এখতিয়ারের বাইরে।

এ বিষয়ে জানতে চাইলে কাচিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বজলুর রহমান বলেন, “এটা আমার ভুল হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com