1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
ক্যানসারে আক্রান্ত সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শহীদ জাহিদের মা ন্যায়বিচার — ২০ টাকার নোট, ১০ টাকার ভাঙতি, আর এক ‘মহাসফল’ অভিযান তথ্য ও বৈধ কাগজপত্রের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির আহ্বান, ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদ ত্রুটিপূর্ণ ভৌতিক প্রিপেইড বিদ্যুৎ মিটার থেকে রক্ষা চাই, স্কুল থেকে ঝরে পড়ছে শিশুরা—তবে কী স্বপ্ন হারাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ? কেশবপুরে ৮ম শ্রেণির ছাত্রী তিশার মৃত্যুর ঘটনায় নানা গুঞ্জন:পরিবারের অভিযোগ ধর্ষণ ও ব্ল্যাকমেইলের কারণেই আত্মহত্যা বোচাগঞ্জে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ৬ নং হাসান নগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক হাসান মাহমুদ উপর সন্ত্রাসী হামলা। সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী কুষ্টিয়া বটতৈল মোড়ে যুব উন্নয়নের সামনে ইসমাইল চায়ের দোকানে চলছে রমরমা জোয়া এবং মাদক ব্যবসা
সংবাদ শিরোনাম:

ক্যানসারে আক্রান্ত সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শহীদ জাহিদের মা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ০ বার ভিউ

বিজয় চৌধুরী, ঢাকা

জুলাই অভ্যুত্থানে নিহত আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ক্যানসারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী জিসানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং ফাতেমা তুজ জোহরাকে চাকরির বিষয়ে আশ্বাস দেন বলে প্রেস উইং জানায়। সাক্ষাতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।
প্রেস উইংয়ের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর দুই সপ্তাহ পর ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যানসার ধরা পড়ে এবং কয়েক মাস পর তিনি স্বামীকেও হারান।
প্রেস উইং আরও জানায়, জিসানের চিকিৎসা ব্যয়ের দায়িত্ব বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয় এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা-সংক্রান্ত সহায়তা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com