1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ :
কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কুষ্টিয়া কুমারখালী উপজেলার আদাবাড়িয়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে মুন্সি তুফাজ্জল হোসেন-রিজিয়া খাতুন মডেল মাদ্রাসা কুষ্টিয়া মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী,ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যাচাই হবে ৫৪ হাজার ১৭০ জনের লালমোহনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীনের হোন্ডা শোডাউন ও গণসংযোগ,জনতার ঢল শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন নাসির আহমেদ লিমন, ৪ নং কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ তজুমদ্দিন বাজারকে পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় সেনাবাহিনী। সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারির আটক, মোবাইল কোর্টে মামলা দায়ের

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫১ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে কুষ্টিয়া সদর থানাধীন আমলাপাড়া, চরমিলপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
নিয়মিত মামলায় গ্রেফতার আসামি হলেন মো. শিমুল (২৯), পিতা- মো. শহিদুল ইসলাম,সাং- চরমিলপাড়া, থানা- কুষ্টিয়া সদর,জেলা- কুষ্টিয়া। তার কাছ থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অপরদিকে, মোবাইল কোর্টে আটক মো. খাইরুল ইসলাম (২৬), পিতা- মো. সিরাজুল ইসলাম, সাং- আমলাপাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া। তার কাছ থেকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান রিফাত। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক খাইরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক সাজা প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে অধিদপ্তর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com