1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সভা অনুষ্ঠিত  জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে কুষ্টিয়া মজমপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড গলাচিপায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটায় টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা, পায়রা বন্দরে সতর্ক সংকেত। বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের বৌদ্ধের পোল বাজার–মক্কারপুল সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনসাধারণ কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ পতিতাবৃত্তির সিন্ডিকেট উন্মোচন জনতার হাতে আটক কুষ্টিয়ায় জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার কুষ্টিয়া পৌরসভায় নতুন ভাবনার আলোচনায় কাজল মাজমাদার।
সংবাদ শিরোনাম:

নেছারাবাদে ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় নেছারাবাদ থানা পুলিশ উপজেলার চাঁদকাঠি খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাকিবুল ইসলাম রাকু (৪৪) ও মোঃ সজিব আহম্মেদ (৩৩) নামে দুই যুবককে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তল্লাশির সময় রাকুর কাছ থেকে ৩০ পিস এবং সজিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাকু উপজেলার সোহাগদল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হেমায়েত উদ্দিনের ছেলে এবং সজিব একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শামসুল হকের ছেলে।

এদিকে পৃথক আরেক অভিযানে মোঃ শহিদ (৩৫) নামে এক ব্যক্তিকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি পূর্ব জগন্নাথকাঠী এলাকার মৃত আঃ জব্বারের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নেছারাবাদ থানা পুলিশ।

নেছারাবাদ থানার তদন্ত কর্মকর্তা রাধেশ্যাম সরকার জানান, পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইয়াবা ব্যবসায়ী ও গাঁজা সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com