1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আশুলিয়ায় সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন সুজন গাজীর নেতৃত্বে ১০–১৫ জনের হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের আশ্বাস পুলিশের কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদ ঘিরে বিতর্ক পাল্টাপাল্টি অভিযোগে প্রশ্নবিদ্ধ সামাজিক মর্যাদা,সমাধানে আলোচনার আহ্বান কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কুষ্টিয়া কুমারখালী উপজেলার আদাবাড়িয়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে মুন্সি তুফাজ্জল হোসেন-রিজিয়া খাতুন মডেল মাদ্রাসা কুষ্টিয়া মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী,ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যাচাই হবে ৫৪ হাজার ১৭০ জনের লালমোহনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীনের হোন্ডা শোডাউন ও গণসংযোগ,জনতার ঢল শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন নাসির আহমেদ লিমন, ৪ নং কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ তজুমদ্দিন বাজারকে পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শিরোনাম:

নেছারাবাদে সাবেক সচিবের ক্ষমতার অপব্যবহার : মসজিদের জমি অবৈধ দখল

  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল এলাকায় পশ্চিম সোহাগদল জামে মসজিদের জমি বেদখল এর অভিযোগ উঠেছে। মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের মসজিদের নামে দান করা প্রায় ৬ শতক জমি দখল করে সেখানে ভবন নির্মাণ করা হয়েছে।

মসজিদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় মুসল্লিরা জানান, মরহুম নুরুল আমিনের জীবদ্দশায় উক্ত জমি মসজিদের জন্য দান করার ইচ্ছা প্রকাশ করেন। পরবর্তীতে তার মৃত্যুর পর তার দুই ছেলে মোঃ ফাইজুল আলম রানা ও মোঃ ফরিদুল আলম রনি আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের জানুয়ারিতে মসজিদের নামে জমিটি দানপত্রের মাধ্যমে হস্তান্তর করেন। দলিল নং ২২১, দলিলটি নেছারাবাদ সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত হয়েছে ।

তবে অভিযোগ উঠেছে, পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সচিব এম শামসুল হক ওই জমির অবৈধ দখল নিয়ে সেখানে ‘মাতৃছায়া’ নামে একটি ৩ তলা (বসতঘর) ভবন নির্মাণ করেছেন। এতে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং মসজিদের সম্পত্তি পুনরুদ্ধারের দাবিতে তারা সক্রিয় হন।

এদিকে, জমি সংক্রান্ত বিরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তি এম শামসুল হক বাদী হয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সহ ৪৭ জনের বিরুদ্ধে নেছারাবাদ সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেছেন। মামলা নং ৩৭/২০২৬ মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
অভিযোগকারীরা আরও জানান, মামলা দায়েরের আগে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।

অন্যদিকে, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত ও ন্যায়সঙ্গতভাবে সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com