1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ গোপালগঞ্জে বিয়ের দাবিতে মুসলিম তরুণীর হিন্দু তরুণের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য লালমোহন থানা পুলিশের অভিযানে,(৫০)পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন আটক। নেছারাবাদের সুটিয়াকাঠিতে বিএনপি কর্মীকে হাতুরির আঘাতে রক্তাক্ত ও আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে ভোলার দুলারহাট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ একজন আটক। দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি বগুড়ায় “ভাই-বোন ফুচকা, চটপটি” কারখানায় অভিযান, ১,০০,০০০/- টাকা জরিমানা ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলতে গিয়ে আটক
সংবাদ শিরোনাম:

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবির ঘটনায় ৪ জন মৌয়ালকে উদ্ধার করা হলেও অন্য ৪ জন এখনো নিখোঁজ।

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার ভিউ

বিশেষ প্রতিনিধি
এম মনিরুল ইসলাম।

বহির্বিশ্বে সমাদৃত সুন্দরবন ঘিরে একের পর এক বিপদ দুর্ঘটনা লেগেই আছে।
গত সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় নৌকাডুবির এ দুর্ঘটনা ঘটে। ভাসতে ভাসতে,পরের দিন সন্ধ্যা নাগাত সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় গেলে তাদের কে উদ্ধার করে অফিসে নিয়ে আসে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণ করা সময়ে মৌয়ালদের বহনকারী একটি নৌকা আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

এ সময় হুলদিবুনিয়া এলাকা থেকে ৪ জন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন- সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে লোকালয়ে নিয়ে আসা হচ্ছে।

অন্যদিকে, এখনো নিখোঁজ রয়েছেন ৪ জন মৌয়াল। তারা হলেন-শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আঃ রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আইয়ুব আলীর ছেলে ইকরামুল কবির।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, “গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেন। গত সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।”

তাছাড়া বনবিভাগের পক্ষ থেকে শ্যামনগর থানা, কোষ্ট গার্ড ও বিজিবি কে জানানো হয়েছে।

এ ঘটনায় মৌয়ালদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারে বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর তৎপরতা কামনা করেছেন স্বজনরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com