1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা। দিল্লির আলোচনায় শেখ হাসিনার সঙ্গে থাকছেন সাকিব আল হাসান কুষ্টিয়ায় মিরপুর উপজেলার তালবাড়িয়া পবনের সাম্রাজ্যে প্রশাসনের হানা ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ,, দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, কুষ্টিয়ার জনপ্রিয় লালন শিল্পী ডলি মন্ডল আন্তর্জাতিক সফর শেষে দেশে ফিরলেন বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ, পূর্ণ বক্তব্য শোনার আহ্বান সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন কুষ্টিয়া কুমারখালি পান্টিতে নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় মরহুম মাওলানা আব্দুল আউয়ালের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
সংবাদ শিরোনাম:

ঘোড়াঘাটে ভান্ডারী গং কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় ভান্ডারী গং কর্তৃক কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার ৩নং সিংড়া ইউ’পি প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে রানীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের বিপরীতে এক গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক সংগঠন সিরাতে মুস্তাকিম পরিষদ ও তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কামরুজ্জামান সাহেবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আরশাদ হোসাইন সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৩নং সিংড়া ইউ’পি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, হাফেজ মাওলানা মোজাফফর হোসেন, হাফেজ সিরাজুল ইসলাম, মাওলানা সুলতান মাহমুদ, মুফতি মোহিবুল্লাহ, সিরাতে মুস্তাকিম পরিষদের সহ-সভাপতি মোমিনুল ইসলাম টুটুল প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় ভান্ডারী গং প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢোল তবলা ও বাদ্যযন্ত্র ব্যবহার করে নারী পুরুষ একত্রে হয়ে গান বাজনা ও জিকিরের নামে ভণ্ডামি, মাদক সেবন, মাজার এলাকায় মসজিদ না থাকা, প্রতি বছর ১৮ ফাল্গুন ওরসের নামে গান-বাজনার মাধ্যমে ভণ্ডামি করে থাকেন। এছাড়া ইসলাম ও কোরআনের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচারে লিপ্ত থাকেন। বক্তব্য শেষে সমাবেশের সভাপতি আগামী ১০ ফাল্গুন, ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান ও ১৭, ১৮, ১৯ ফাল্গুনে মাজারের বিপরীত পাশে মাঠে রমজানের তাৎপর্য, ইফতার ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়ে দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

সমাবেশে সিরাতে মুস্তাকিম পরিষদের সভাপতি খাদেম আলী ও স্থানীয় হাজার হাজার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com