1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা। দিল্লির আলোচনায় শেখ হাসিনার সঙ্গে থাকছেন সাকিব আল হাসান কুষ্টিয়ায় মিরপুর উপজেলার তালবাড়িয়া পবনের সাম্রাজ্যে প্রশাসনের হানা ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ,, দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, কুষ্টিয়ার জনপ্রিয় লালন শিল্পী ডলি মন্ডল আন্তর্জাতিক সফর শেষে দেশে ফিরলেন বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ, পূর্ণ বক্তব্য শোনার আহ্বান সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন কুষ্টিয়া কুমারখালি পান্টিতে নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় মরহুম মাওলানা আব্দুল আউয়ালের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
সংবাদ শিরোনাম:

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষনের ঘটনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে তিনটি বিদেশী পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ গ্রেফতার করেছে ডিবি

  • আপডেটের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১২০ বার ভিউ

মোঃ বিজয় চৌধুরী

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষনের ঘটনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে তিনটি বিদেশী পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ গ্রেফতার করেছে ডিবি ।

রাত আনুমানিক ২.০০ ঘটিকায় যশোর জেলার ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক ও তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মোঃ কামরুল হাসানকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে তিনটি বিদেশী পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিনসহ সর্বমোট ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গত ১৮ জুন ২০২৫ খ্রি. রাত ০৯:১৫ ঘটিকায় রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুর রহমান নামে একজনকে আটক করে।

পরবর্তীতে ধৃত আব্দুর রহমানের দেওয়া তথ্য মতে ডিবির আভিযানিক দল ১৯ জুন রাত অনুমান ০০:২০ ঘটিকার সময় ফকিরাপুল থেকে পল্টনগামী একটি সিলভার কালারের প্রাইভেট কারকে থামানোর নির্দেশ প্রদান করে। এ সময় গাড়িতে অবস্থানরত দুই মাদক কারবারি আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে পালিয়ে যায়। পলাতক সন্ত্রাসীদের গুলিতে ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ৯০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক কারবারিদের ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়।

ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত থাকে। অস্ত্রধারী মাদক কারবারীদের ধরতে ডিবি তথ্য উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করে জানতে পারে এই ঘটনার মূল হোতা বাপ্পি ওরফে মোঃ আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক। এরই প্রেক্ষিতে উক্ত অস্ত্রধারী মাদক কারবারিকে ধরতে ডিবি রাজধানী ঢাকা, বরিশাল, সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ২.০০ ঘটিকায় যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দোতলা বাড়ি থেকে সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মোঃ কামরুল হাসানকে গ্রেফতার করা হয়। বাপ্পির দেহ তল্লাশি করে ০১ টি পিস্তল এবং ০২ টি ম্যাগজিনে ০৭ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়। বাপ্পির দেওয়া তথ্য মতে ডিবি পুলিশের সদস্যরা গতকাল ২৮/০৬/২০২৫ খ্রিঃ আনুমানিক ১১.৩০ থেকে ১২.৩০ ঘটিকার মধ্যে ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন বাদশা মিয়া রোড বসতবাড়ি আবাসিক এলাকা, বসতবাড়ি বিল্ডিং এর ৫ম তলা ডি-৪ ফ্ল্যাটে সন্ত্রাসী বাপ্পির দেখানোমতে তার ব্যক্তিগত তালাবন্ধ কক্ষ হতে তার লুকানো ০২ (দুই) টি বিদেশী পিস্তল, ০৪টি গুলি ভর্তি ম্যাগজিনসহ আরও ১৪৪ রাউন্ড পিস্তলের গুলিসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com