1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
দিল্লির আলোচনায় শেখ হাসিনার সঙ্গে থাকছেন সাকিব আল হাসান কুষ্টিয়ায় মিরপুর উপজেলার তালবাড়িয়া পবনের সাম্রাজ্যে প্রশাসনের হানা ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ,, দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, কুষ্টিয়ার জনপ্রিয় লালন শিল্পী ডলি মন্ডল আন্তর্জাতিক সফর শেষে দেশে ফিরলেন বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ, পূর্ণ বক্তব্য শোনার আহ্বান সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন কুষ্টিয়া কুমারখালি পান্টিতে নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় মরহুম মাওলানা আব্দুল আউয়ালের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল বোরহানউদ্দিনের বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ চন্দ্র দে-র পরলোকগমন, এলাকায় শোকের ছায়া
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ইবি থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি সহ দুইজন আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৮৪ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৪২) এবং একই উপজেলার ত্রিবেনী এলাকার মোস্তাফিজুর রহমান মমিন।

বুধবার (৭ মে ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে থেকে প্রথমে ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে ইসমাইলের দেওয়া তথ্যমতে মোস্তাফিজুর রহমান মমিনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শেখপাড়া থেকে একজন ব্যক্তি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে ইবি থানা এলাকায় প্রবেশ করেছে। এ তথ্যের ভিত্তিতে ইবি থানার উপ-পরিদর্শক রাকিব ইসলাম, সহকারী উপ-পরিদর্শক কামরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন আটক হয়। ইসমাইলের হ্যান্ড ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ইসমাইলের তথ্যমতে মোস্তাফিজুর রহমান মোমিনকে আটক করে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অস্ত্রের উৎস অনুসন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com