1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে তিন যুবকের পেঁপে চাষে সফলতার স্বপ্ন। কুষ্টিয়া মিরপুরে মরহুম হারেজ আলী চেয়ারম্যান স্মৃতি লাঠিখেলা অনুষ্ঠিত মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে বালিপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া মিরপুরে নারগীস চৌধুরী স্মৃতি গাদন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের জেলা কমিটি অনুমোদন কুষ্টিয়ার দুই রেলস্টেশন পরিদর্শনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে বালিপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ৯৯ বছরের লিজের জমি দখল, ডিসির আদেশ ১ বছরেও বাস্তবায়ন হয়নি – ৯০ দিনের RS সংশোধন ফাইল গায়েবের অভিযোগ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের ‘জগৎশ্রী সম্মান’ পেল কলকাতার স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি। কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা ইমরান হোসেন ইউনুস
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার দুই রেলস্টেশন পরিদর্শনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১১ বার ভিউ

​ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া
মোঃ হারুন চৌধুরী

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দুই রেলস্টেশন—কোর্ট স্টেশন ও বড় স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিকায়নে জোর তৎপরতা শুরু হয়েছে। যাত্রীসেবার মান বৃদ্ধি ও চলাচলের সুযোগ-সুবিধা আধুনিক করার লক্ষ্যে স্টেশন দুটি সরেজমিনে পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাবা ফরিদা ইয়াসমিন।

​গতকাল বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনকালে তিনি কুষ্টিয়া কোর্ট স্টেশনের চলমান সংস্কারকাজের সার্বিক অগ্রগতি খতিয়ে দেখেন এবং কুষ্টিয়া বড় স্টেশনকে আধুনিক ও যাত্রীবান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

​পরিদর্শনের শুরুতে ফরিদা ইয়াসমিন এমপি কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম ও চলমান উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “সংস্কারকাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা অত্যন্ত জরুরি। নকশা মেনে নিখুঁতভাবে কাজ করতে হবে। কাজের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা নিম্নমানের উপকরণ ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।”

​পরবর্তীতে তিনি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র কুষ্টিয়া বড় স্টেশন পরিদর্শন করেন। সেখানে তিনি যাত্রীদের সাথে কথা বলেন এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন। এমপি ফরিদা ইয়াসমিন বলেন, “কুষ্টিয়া বড় স্টেশন জেলাবাসীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। যাত্রীরা যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও উন্নত পরিবেশে রেলসেবা পেতে পারেন, সে বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। স্টেশনটির আধুনিকায়নে যেসব প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার, সে বিষয়ে দ্রত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

​পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বকুল প্রমুখ।
​উপস্থিত ব্যক্তিবর্গ ও স্থানীয়দের মতে, কুষ্টিয়ার স্টেশন দুটির উন্নয়ন ও দ্রুত সংস্কারকাজ সম্পন্ন হলে এই অঞ্চলের রেলযোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রার যোগ হবে এবং যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com