মোসাঃ ফাতেমা পটুয়াখালী জেলা প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১০ জুলাই, ২০২৬) সকাল থেকে উপজেলার খারিজ্জমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭ পদাতিক ডিভিশনের সেনা চিকিৎসকদের (এএমসি) একটি বিশেষ দল এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন যৌথ অনুশীলনের পাশাপাশি স্থানীয় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী চলমান এই ক্যাম্পে খারিজ্জমা এবং এর আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েকশ’ নারী, পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষাসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের মতো সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা পাওয়াটা বেশ কঠিন এবং ব্যয়বহুল। ঘরের কাছে সেনাবাহিনীর অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে বিনামূল্যে এমন ভালো মানের চিকিৎসা ও ওষুধ পাব, তা ভাবিনি। আমরা সেনাবাহিনীর এই উদ্যোগে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।”
মেডিকেল ক্যাম্প পরিদর্শনের সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, খারিজ্জমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সেনা কর্মকর্তারা জানান,
জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরবময় ঐতিহ্য। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো সংকটে ও সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। গ্রীষ্মকালীন প্রশিক্ষণের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সার্বিক শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দিনব্যাপী পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং অত্যন্ত প্রশংসিত হয়েছে।

Leave a Reply