1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানেঃ-১০০ (‌‌একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। বিনা পারিশ্রমিকে এক হাজারেরও বেশি মৃতদেহের গোসল ও কাফনের কাজ করা আব্দুল খালেক ঢালী জীবনের শেষ সময়ে এখন নিজেই অসহায়। দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা এক সময়ের আনোয়ার আলী আবার ফিরছেন তার চিরাচরিত হীন রুপে। মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ। কুষ্টিয়ায় মিথ্যা মামলায় পুত্র আটক,শোকে মায়ের মৃত্যু হেফজখানা নির্মাণকাজে বাধা ও হামলার অভিযোগ, আহত কয়েকজন হারানো বিজ্ঞপ্ত
সংবাদ শিরোনাম:

দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও সার্বভৌমত্ব রক্ষার প্রধান শক্তি উল্লেখ করে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার (উপ-মহাপরিচালক) কর্নেল ইফতেখারুল আলম বেগ, পিএসসি, পদাতিক বলেছেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় এই বাহিনীর অবদান অনস্বীকার্য।” আজ রোববার (৭ জুন) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রশাসনিক ও ঈদ-পরবর্তী সুবিধার্থে ব্যাটালিয়ন সদরে আনন্দঘন পরিবেশে ঐতিহাসিক এই দিনটি পালন করা হয়। দিবসটির শুরুতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি।
৭ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, পিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বাহিনীর দীর্ঘ পথচলার গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা হয়। সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ বলেন, দীর্ঘ ৬৮ বছরের পথচলায় ৭ বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ফ্রন্টলাইন হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও দেশ ও জনগণের স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মুরতোজা আলী খান, দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানজিল পারভেজ এবং দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুধী সমাবেশে রূপ নেয়। উৎসবমুখর এই আয়োজন শেষে অতিথিদের সম্মানে এক প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com