1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
নোটিশ :
সংবাদ শিরোনাম:

ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা

  • আপডেটের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪ বার ভিউ

ভোলা প্রতিনিধি:
রহমত আলী সোহাগ

ভোলা সদর উপজেলার ইলিশার হাট বাজার সংলগ্ন মহাসড়কের ওপর অল্প কয়েক বছর আগে নির্মিত একটি ব্রিজের একাংশে বড় ধরনের গোলাকার ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। এছাড়া ব্রিজের আশপাশে একটি উচ্চ বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূমি অফিস, কৃষি ব্যাংকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অবস্থিত। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, পথচারী ও যানবাহন এই সড়ক ব্যবহার করে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশটি দৃশ্যমান থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের প্রশ্ন, যদি এই ফাটলের কারণে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তবে এর দায়ভার কে নেবে?

এলাকাবাসী দ্রুত ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটার আগেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।

সকলের দৃষ্টি আকর্ষণ করছি—জনস্বার্থে ব্রিজটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com