1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পটিয়ায় রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত। কুমারখালীতে পদ্মায় বালুভর্তি গাড়ি উল্টে শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন দীঘিনালায় আকস্মিক বন্যা, পানিবন্দি প্রায় ৫০০ পরিবার খাগড়াছড়িতে হঠাৎ মেঘ বিস্ফোরণে সৃষ্ট বৃষ্টির কারণে বন্যা বেনাপোলে স্বজনদের অপেক্ষা কলকাতায় আগুনে মৃত্যু: মরদেহের জন্য গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ দীঘিনালায় নিশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৩ মাসের কারাদণ্ড
সংবাদ শিরোনাম:

সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন

  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪২ বার ভিউ

নিজস্ব প্রতিনিধি

ভোলায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকরা।
জানা গেছে, শশীভূষণ থানায় মামলা নং-২৩৪/২৬, তারিখ ২২ মে ২০২৬ দায়েরের পরও অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে অবস্থান করছে। স্থানীয়দের অভিযোগ, থানার আশপাশ, বাজার ও বিভিন্ন আড্ডাস্থলে তাদের নিয়মিত দেখা গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
ঘটনাটি নিয়ে সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তাদের দাবি, একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলার পরও যদি অভিযুক্তরা প্রকাশ্যে চলাফেরা করতে পারে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
সাংবাদিকদের অভিযোগ, কোনো সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ উঠলে কিছু মহল দ্রুত সক্রিয় হয়ে ওঠে। তদন্তের নামে বিভিন্নভাবে চাপ সৃষ্টি, ফোনকল ও মানসিক হয়রানির ঘটনাও ঘটে। এতে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন তারা।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা নানা ঝুঁকির মুখোমুখি হন। অথচ তাদের নিরাপত্তা নিশ্চিতের পরিবর্তে হামলার শিকার হতে হওয়া অত্যন্ত উদ্বেগজনক।
এদিকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com