1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা। দিল্লির আলোচনায় শেখ হাসিনার সঙ্গে থাকছেন সাকিব আল হাসান কুষ্টিয়ায় মিরপুর উপজেলার তালবাড়িয়া পবনের সাম্রাজ্যে প্রশাসনের হানা ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ,, দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, কুষ্টিয়ার জনপ্রিয় লালন শিল্পী ডলি মন্ডল আন্তর্জাতিক সফর শেষে দেশে ফিরলেন বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ, পূর্ণ বক্তব্য শোনার আহ্বান সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন কুষ্টিয়া কুমারখালি পান্টিতে নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় মরহুম মাওলানা আব্দুল আউয়ালের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
সংবাদ শিরোনাম:

চরফ্যাশনে ৭ সাংবাদিক ও বিএনপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, ক্ষোভ সাংবাদিক মহলে।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬০ বার ভিউ

বাহাদুর চৌধুরী | দক্ষিণের অপরাধ সংবাদ;

ভোলার চরফ্যাশনে সাত সাংবাদিক ও বিএনপির এক নেতার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ২৮ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি রেকর্ডভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই চরফ্যাশনের সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী হিসেবে সমালোচনা করা হচ্ছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন—
চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের আলো প্রতিনিধি জুলফিকার মাহামুদ নিয়াজ,
সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার,
যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা,
যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি নোমান সিকদার,
প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল,
নির্বাহী সদস্য ও আগামীর সময় প্রতিনিধি আবু সিদ্দিক,
সদস্য ও যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম
এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।
সাংবাদিকদের অভিযোগ, সদ্য যোগদান করা ইউএনও’র পরিচিতি সভায় তাদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানানোয় পরিকল্পিতভাবে এ মামলা করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com