1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নোটিশ :
পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। ভোলার লালমোহনে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বিচার দাবি পরিবারের ভোলা লালমোহনে নারীর মানহানিকর প্রচারণা: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে উদ্বেগ। সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালি নেছারাবাদ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী দীঘিনালায় বর্ণিল আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে সেতাবগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন নেছারাবাদে উদ্ভোদনী দিনে ৫০০ জনকে কৃষক কার্ড প্রদান
সংবাদ শিরোনাম:

দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪ বার ভিউ

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি-বাউফল সড়কে মালবাহী পিকআপের চাপায় মো. হারুন অর রশীদ খান (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় মজিবুর রহমান (৪০) নামে আরও একজন গুরুতর আহত হন।বুধবার (১৫ এপ্রিল)সকাল সাড়ে ৭টার দিকে দুমকি উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সড়কের পাশে হাঁটার সময় নিয়ন্ত্রন হারিয়ে পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ হারুন অর রশীদ খানকে চাপা দেয়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপের সামনের আসনে থাকা মজিবুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা আহত মজিবুর রহমানকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
নিহত হারুন অর রশীদ খান চরবয়ড়া গ্রামের মরহুম গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার ছিলেন। আহত মজিবুর রহমান একজন গার্মেন্টসকর্মী। তিনি ঢাকা থেকে মালামাল নিয়ে বাউফল উপজেলার নওয়ালা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পিকআপটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com