1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ :
কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সভা অনুষ্ঠিত  জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে কুষ্টিয়া মজমপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড গলাচিপায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটায় টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা, পায়রা বন্দরে সতর্ক সংকেত। বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের বৌদ্ধের পোল বাজার–মক্কারপুল সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনসাধারণ কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ পতিতাবৃত্তির সিন্ডিকেট উন্মোচন জনতার হাতে আটক কুষ্টিয়ায় জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার কুষ্টিয়া পৌরসভায় নতুন ভাবনার আলোচনায় কাজল মাজমাদার।
সংবাদ শিরোনাম:

দৌলতখানে বিতর্কিত চেয়ারম্যানকে সমর্থনের অভিযোগে বিএনপিতে তোলপাড়, ‘অভিযোগের পাহাড়’ ঘিরে উত্তাল মদনপুর

  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার ভিউ

মোঃ আব্দুর রহমান : দক্ষিণের অপরাধ সংবাদ।

দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় কেন্দ্রীয় বিএনপি নেতা দলীয় আদর্শ উপেক্ষা করে বিতর্কিত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান নান্নুর পক্ষে অবস্থান নিয়েছেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে বিজয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় তৃণমূল বিএনপি ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা দাবি করছেন, অভিযুক্ত ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অতীতে নানা গুরুতর অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের নির্বাচনকালীন সময়ে বিএনপির বহু নেতাকর্মীর ওপর হামলা, নির্যাতন এবং এলাকায় প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছিল। এছাড়া অসহায় মানুষের জমি দখল, গবাদিপশু ছিনিয়ে নেওয়া এবং সাধারণ মানুষের ওপর বিভিন্ন ধরনের নিপীড়নের অভিযোগও উঠে এসেছে। এমনকি একাধিক ব্যক্তি দাবি করেছেন, তাদের ব্যক্তিগত সম্পদ ও সরঞ্জামও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান নান্নুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে মদনপুর ইউনিয়নে একাধিক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “এ ধরনের বিতর্কিত ব্যক্তিকে সমর্থন দেওয়া দলীয় আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রতারণার শামিল।”
স্থানীয় জনগণ ও বিএনপির ত্যাগী নেতাকর্মীরা বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রাজনৈতিক বিভিন্ন উপজেলার নেতারা মনে করছেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে দলীয় বিভাজন আরও তীব্র হতে পারে।
(বিস্তারিত জানতে পত্রিকাতে চোখ রাখুন)

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com