1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নোটিশ :
কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সভা অনুষ্ঠিত  জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে কুষ্টিয়া মজমপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড গলাচিপায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটায় টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা, পায়রা বন্দরে সতর্ক সংকেত। বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের বৌদ্ধের পোল বাজার–মক্কারপুল সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনসাধারণ কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ পতিতাবৃত্তির সিন্ডিকেট উন্মোচন জনতার হাতে আটক কুষ্টিয়ায় জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার কুষ্টিয়া পৌরসভায় নতুন ভাবনার আলোচনায় কাজল মাজমাদার।
সংবাদ শিরোনাম:

বড়াইগ্রামে জমি দখল চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৩ বার ভিউ

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে এক ব্যক্তির বিরুদ্ধে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ তুহিন পারভেজ রনি (৩৫) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বোণী গ্রামের বাসিন্দা তুহিন পারভেজ রনি তার পিতা মোঃ আজাদুল ইসলামের ক্রয়কৃত দলিল (নং ১৯৮০/৯২) অনুযায়ী তফসিলভুক্ত জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মোঃ আশরাফুল সরকার ওরফে এরশাদ (৫৬) জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
ভুক্তভোগীর দাবি, গত ২৭ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তি ওই জমিতে এসে দখল নেওয়ার চেষ্টা করেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় বাধা দিলে পুনরায় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযুক্ত নাকি দাবি করেন, জমিটি তার এবং তিনি জোরপূর্বক দখল নেবেন।
ঘটনার সাক্ষী হিসেবে তুহিন পারভেজ রনির স্ত্রী মোছাঃ শাহারিন সুলতানা (৩০) এবং স্থানীয় বাসিন্দা আহম্মদ আলী (৫০) সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, জমির দখল নিয়ে যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ করে কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, তফসিলভুক্ত জমিটি বড়াইগ্রাম উপজেলার বোণী মৌজার আরএস খতিয়ান নং ১৬১, দাগ নং ৬১ অনুযায়ী মোট ২৯ শতাংশ জমির অংশবিশেষ।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com