1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ :
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পটিয়ায় রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত। কুমারখালীতে পদ্মায় বালুভর্তি গাড়ি উল্টে শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন দীঘিনালায় আকস্মিক বন্যা, পানিবন্দি প্রায় ৫০০ পরিবার খাগড়াছড়িতে হঠাৎ মেঘ বিস্ফোরণে সৃষ্ট বৃষ্টির কারণে বন্যা বেনাপোলে স্বজনদের অপেক্ষা কলকাতায় আগুনে মৃত্যু: মরদেহের জন্য গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ দীঘিনালায় নিশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৩ মাসের কারাদণ্ড
সংবাদ শিরোনাম:

লালমোহনে জমি বিরোধের জেরে চাচার হামলায় আহত ৩ ভাতিজী, থানায় অভিযোগ

  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯১ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী, প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে চাচার হামলায় তিন ভাতিজী আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হামিদ মৃত্যুবরণ করার পর তার স্ত্রী ও চার সন্তান অসহায় অবস্থায় পড়েন। স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ ওঠে বড় ভাই ইসমাইল হাওলাদারের বিরুদ্ধে। উপার্জনের অভাব ও নিরাপত্তাহীনতার কারণে নিহতের স্ত্রী সন্তানদের নিয়ে চট্টগ্রামে চলে যান। এ সুযোগে জমিজমা ইসমাইল হাওলাদার ভোগদখল করতে থাকেন বলে অভিযোগ রয়েছে।
প্রায় তিন বছর আগে সন্তানরা বড় হলে পরিবারটি গ্রামে ফিরে আসে। স্থানীয়দের মধ্যস্থতায় সালিশের মাধ্যমে কিছু জমি বুঝে নিয়ে সেখানে ঘর তুলে বসবাস শুরু করে। তবে এ বিষয়টি মেনে নিতে পারেননি ইসমাইল হাওলাদার।
ভুক্তভোগীরা জানান, তারা চট্টগ্রামে বসবাস করলেও মাঝেমধ্যে গ্রামের বাড়িতে এলে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হন। সর্বশেষ ঈদ উপলক্ষে গ্রামে এলে মঙ্গলবার সকালে একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, পরিবারের এক শিশু পুকুরে মাছ ধরতে গেলে ইসমাইল হাওলাদার তাকে মারধর করেন। এ সময় প্রতিবাদ করতে গেলে কুলসুম (৩২), জিনাদ নুসাইবা (২৫) ও রাবেয়া (২২)-এর ওপর হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, ইসমাইল হাওলাদার, তার নাতি ইলিয়াস ও শফিকসহ কয়েকজন মিলে তাদের এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিন বোনই আহত হন। গুরুতর আহত কুলসুমকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জিনাদ নুসাইবা লালমোহন থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, পারিবারিক পুকুরে মাছ ধরা ও জমির ন্যায্য অধিকার নিয়ে কথা বলায় তাদের ওপর হামলা চালানো হয়। হামলার সময় তার গলায় কোপ দেওয়ার চেষ্টা করা হলে বড় বোন কুলসুম বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন।
ঘটনার পরদিন বুধবার আবারও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা জানান, অভিযুক্তরা বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় এবং যাতায়াতের পথে কাঁটার বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ভুক্তভোগীরা ঘরের ভেতরে অবস্থান নিয়ে ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, জিনাদ নুসাইবা একটি অনুমোদিত আইপি টেলিভিশন চ্যানেল CHDNews24-এর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগের বিষয়ে ইসমাইল হাওলাদার বলেন, তার ভাই জীবিত অবস্থায় কিছু জমি বিক্রি করেছিলেন এবং তাদের মধ্যে জমি ভাগাভাগি ছিল। তিনি দাবি করেন, ভাতিজারাও তার কাছে কিছু জমি বিক্রি করেছে এবং বর্তমানে বিভিন্ন দাগে তাদের জমি রয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com