
মোঃ বাহাদুর চৌধুরী পাটানো প্রতিবেদনে ।
ভোলা জেলা তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শিকদার বাড়ির বাসিন্দা হাসেম শিকদারের ছেলে হাসনাইন (২৫)-এর সঙ্গে বিয়ের স্বীকৃতি দাবিতে নিপু বেগম (১৮) শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে হাসনাইনের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং অনশন শুরু করেন।
অভিযোগ অনুযায়ী, নিপু বাড়িতে পৌঁছানোর পর হাসনাইনের পরিবারের সদস্যরা বাড়ির সামনে রেখে সেখান থেকে সরে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন।
নিপু বেগম সাংবাদিকদের জানান, গত ২৮ রমজানে হাসনাইনের সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়েন তারা। পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ছয় লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের পর প্রথম রাতে হাসনাইন তার (নিপুর) বাড়িতে থাকলেও পরদিন তাকে নিজ বাড়িতে রেখে চলে যান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, হাসনাইনের কথায় তিনি তার প্রথম স্বামীকে তালাক দেন এবং তালাকের পরপরই হাসনাইনের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।
এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত হাসনাইন ও তার পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল বলছে, বিষয়টি সামাজিক ও মানবিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
Leave a Reply