1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
নোটিশ :
নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ গোপালগঞ্জে বিয়ের দাবিতে মুসলিম তরুণীর হিন্দু তরুণের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য লালমোহন থানা পুলিশের অভিযানে,(৫০)পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন আটক। নেছারাবাদের সুটিয়াকাঠিতে বিএনপি কর্মীকে হাতুরির আঘাতে রক্তাক্ত ও আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে ভোলার দুলারহাট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ একজন আটক। দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি বগুড়ায় “ভাই-বোন ফুচকা, চটপটি” কারখানায় অভিযান, ১,০০,০০০/- টাকা জরিমানা ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলতে গিয়ে আটক
সংবাদ শিরোনাম:

ভোলার ইলিশায় ব্যবসায়ী ও শিক্ষককে জড়িয়ে মিথ্যা অপপ্রচার: সুষ্ঠু তদন্তের দাবি

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭৩ বার ভিউ

ক্রাইম রিপোর্টার: আবুল কাশেম:

ভোলা জেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ব্যবসায়ী মোরশেদ ও শিক্ষক কবিরকে মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যা দিয়ে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিক্ষক কবির জানান, তিনি একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে এলাকায় অসামাজিক কর্মকাণ্ড, বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। এরই জেরে কিছু অসাধু ব্যক্তি তার বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে এ অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, “আমি আজ পর্যন্ত কখনো সিগারেট পর্যন্ত স্পর্শ করিনি। অথচ আমার নামে মাদক ব্যবসার মতো গুরুতর অভিযোগ ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
ব্যবসায়ী মোরশেদও একই অভিযোগ তুলে বলেন, “আমরা দুজনই সমাজে মাদক ও জুয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এজন্য একটি কুচক্রী মহল আমাদের মানহানি করার চেষ্টা করছে।”
তারা উভয়েই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। পাশাপাশি, যদি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়, তবে আইন অনুযায়ী শাস্তি মেনে নেওয়ার কথাও বলেন। অন্যথায়, যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
এ বিষয়ে সচেতন মহল বলছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া এমন গুরুতর অভিযোগ ছড়ানো সামাজিকভাবে ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয় অপরাধ। তাই দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com