1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
নোটিশ :
কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সভা অনুষ্ঠিত  জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে কুষ্টিয়া মজমপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড গলাচিপায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটায় টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা, পায়রা বন্দরে সতর্ক সংকেত। বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের বৌদ্ধের পোল বাজার–মক্কারপুল সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনসাধারণ কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ পতিতাবৃত্তির সিন্ডিকেট উন্মোচন জনতার হাতে আটক কুষ্টিয়ায় জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার কুষ্টিয়া পৌরসভায় নতুন ভাবনার আলোচনায় কাজল মাজমাদার।
সংবাদ শিরোনাম:

দীঘিনালায় মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৬৭ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
আজ আনুমানিক ১৩৫০ ঘটিকায় দীঘিনালা তাহসীনুল কুরআন একাডেমি-তে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীঘিনালা জোনের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন (এসইউপি, পিএসসি) মহোদয়ের নির্দেশনায় এবং জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ (পিএসসি) স্যারের উপস্থিতিতে সম্পন্ন হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, চিনি, লবণ, আটা, তেল ও চা-পাতাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের কিউএম ক্যাপ্টেন শেখ সাব্বির আহমেদ, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এম এ জামানুল হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুদ রানা (সাবেক বোয়ালখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
এছাড়াও বাবুছড়া আর্মি ক্যাম্পের সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমীর নেতৃত্বে এবং বেতছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কামাল হোসেনের তত্ত্বাবধানে শতাধিক অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দীঘিনালা জোনের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com