1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সভা অনুষ্ঠিত  জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে কুষ্টিয়া মজমপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড গলাচিপায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটায় টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা, পায়রা বন্দরে সতর্ক সংকেত। বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের বৌদ্ধের পোল বাজার–মক্কারপুল সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনসাধারণ কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ পতিতাবৃত্তির সিন্ডিকেট উন্মোচন জনতার হাতে আটক কুষ্টিয়ায় জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার কুষ্টিয়া পৌরসভায় নতুন ভাবনার আলোচনায় কাজল মাজমাদার।
সংবাদ শিরোনাম:

চর আইচায় জমি দখলের অভিযোগ: বৈধ মালিক শিরাজুল মেম্বার, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ

  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার ভিউ

চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার চর আইচা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চরফ্যাশন “মেম্বার হোটেল”-এর মালিক শিরাজুল মেম্বার দাবি করেছেন, বিরোধপূর্ণ জমির প্রকৃত ও বৈধ মালিক তিনি।
দলিলপত্র অনুযায়ী, মামলা নং ২৫৬ (১৯৯২-৯৩ সাল), গখতিয়ান নং ১১০৬, জেল নং ১০১ এবং হাল নং ২৬১৪-২৬১২ সংশ্লিষ্ট জমি তার নামে রেকর্ডভুক্ত। দীর্ঘদিন ধরে তিনি জমিটি ভোগদখলে আছেন বলেও জানান।
অভিযোগ রয়েছে, ভূমি দখলকারী চক্রের সদস্য মিজান ও তার সহযোগীরা গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাতে চর আইচা মাইনকা ইউনিয়নের রট বাজার এলাকায় জমির মাটি কেটে জোরপূর্বক করে। এমনকি থানার বাধা অমান্য করেও তারা দখল কার্যক্রম অব্যাহত রাখে।
এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরদিন ৬ ফেব্রুয়ারি গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মাটি কাটার সত্যতা ও দখলের আলামত দেখতে পান।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযোগ দায়েরের পরও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ভূমি দস্যুদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
শিরাজুল মেম্বার আরও অভিযোগ করেন, বর্তমানে প্রতিপক্ষের পক্ষ থেকে তাকে খুন ও হামলার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে তার বৈধ জমি রক্ষায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলও দ্রুত তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com