1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ওরা আমাকে মেরে ফেলবে—মৃত্যুর আগে নারীর ভিডিও ভাইরাল, পরে মা ও নবজাতকের মৃত্যু চিলমারীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় ৩ আসামি গ্রেপ্তার বরগুনায় মৃত শিক্ষিকার নামে ১৩ মাসের বেতন-ভাতা সোনালী আঁশে কৃষকের হাসি: চুয়াডাঙ্গায় বাম্পার ফলন ও চড়া দামে উচ্ছ্বসিত পাটচাষিরা। জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ মিলন হাওলাদার এর বিরুদ্ধে নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া-৩ আসনে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার

  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং কুষ্টিয়া সদর আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। সভাটির আয়োজন করে নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির মিডিয়া সেল।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,“দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি জনগণের সেই হারানো অধিকার ফিরিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। কুষ্টিয়া সদরকে একটি পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতেই আমি রাজনীতিতে এসেছি।”
তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই হবে তার রাজনীতির প্রধান অগ্রাধিকার। রাজনীতিকে ক্ষমতার হাতিয়ার নয়, বরং জনসেবার এক পবিত্র মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করাই বিএনপির দর্শন বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রয়াসের আহ্বান জানান। একই সঙ্গে গণতন্ত্র ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,“সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদই পারে একটি জাতিকে সঠিক পথে পরিচালিত করতে। গণমাধ্যম আমাদের চোখ ও কণ্ঠস্বর—তাদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনী লড়াইয়ে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মনোনীত এই প্রার্থী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com