1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ওরা আমাকে মেরে ফেলবে—মৃত্যুর আগে নারীর ভিডিও ভাইরাল, পরে মা ও নবজাতকের মৃত্যু চিলমারীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় ৩ আসামি গ্রেপ্তার বরগুনায় মৃত শিক্ষিকার নামে ১৩ মাসের বেতন-ভাতা সোনালী আঁশে কৃষকের হাসি: চুয়াডাঙ্গায় বাম্পার ফলন ও চড়া দামে উচ্ছ্বসিত পাটচাষিরা। জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ মিলন হাওলাদার এর বিরুদ্ধে নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ
সংবাদ শিরোনাম:

কলেজে যাওয়ার কথা বলে আত্মগোপন, মুক্তিপণ নাটক সাজিয়ে ধরা পড়ল তরুণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি

উপজেলায় কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনের নাটক সাজিয়ে পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা এক তরুণকে উদ্ধার করেছে দীঘিনালা জোন।
জানা যায়, গতকাল বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে মো. মুরাদ হোসেন (১৯) কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে পরিবারের সদস্যদের নিকট মোবাইল ফোনে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি নিয়ে পরিবার বিভিন্ন স্থানে করেও কোনো সন্ধান না পেয়ে দীঘিনালা জোনের সহায়তা গ্রহণ করে এবং দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দীঘিনালা জোনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে দীঘিনালার ছোট মেরুং এলাকা থেকে ওই তরুণকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত তরুণের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেল ও আইফোন কেনার উদ্দেশ্যে সে নিজেই অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে চলে যায় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
উদ্ধারকৃত ব্যক্তির পরিচয়
নাম: মো. মুরাদ হোসেন (১৯)
পিতা: মো. মিলন মিয়া
গ্রাম: বাঘাইহাট
এলাকা: সাজেক, রাঙামাটি
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও দীঘিনালা জোনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে একটি সম্ভাব্য অপহরণ আতঙ্কের অবসান ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com